ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে অপহৃত মাদ্রাসা ছাত্রী ৪ দিনেও উদ্ধার হয়নি

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 20:47

শেখ শাহীন, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে অপহৃত মাদ্রাসার ছাত্রী ৪ দিনেও উদ্ধার হয়নি।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্রহ্মকাটি গ্রামের মেয়ে কেশবপুর রামচন্দ্রপুর মহিলা দাখিল মাদ্রাসার এক ছাত্রী ২ ডিসেম্বর (রোববার) দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে তাকে একা পেয়ে মোরেলগঞ্জ থানার গুড়াগাজী খাল (বাদামতলী) গ্রামের নূর ইসলামের ছেলে মিলনসহ ২/৩ জন ২টি মোটরসাইকেলযোগে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর তার পিতা থানায় অভিযোগ করেন। কিন্তু ঘটনার ৪ দিন অতিরাহিত হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অপহরণকারীদের আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।
তদন্তকারী অফিসার পিএসআই ফজলে রাব্বী বলেন, প্রযুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি সফল হবো বলে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *