ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের প্রবীণ সংবাদপত্র পরিবেশক নিয়ামত আলী আর নেই

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 17:22

মণিরামপুর (যশোর)প্রতিনিধি: মণিরামপুরের প্রবীণ সংবাদপত্র পরিবেশক নিয়ামত আলী আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ৮টার দিকে পৌর এলাকার মহাদেবপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মহররম আলী সরদারের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও চার মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, মণিরামপুর সংবাদপত্র পরিবেশনকারীদের পুরাধা ছিলেন প্রয়াত নিয়ামত আলী। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মণিরামপুরে পাঠকের হাতে সংবাদপত্র পরিবেশন করেছেন। সম্প্রতি বাইসাইকেল চড়ে সংবাদপত্র পরিবেশনের কাজে বাইরে যাবার সময় তিনি দুর্ঘটনায় আহত হন। এতে তার পাসহ কোমর ভেঙে যায়। সম্প্রতি কিছুটা সুস্থ হয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এরপর থেকে তার ছেলে আবু বক্কর সংবাদপত্র পরিবেশন করে আসছেন।
সংবাদপত্র এজেন্ট ও মণিরামপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য একেএম নিছার উদ্দীন খাঁন আজম বলেন, প্রয়াত নিয়ামত ছিলেন একাধারে এজেন্ট ও সংবাদপত্র পরিবেশনকারী। সংবাদপত্র জগতে তার মতো একজন দায়িত্ববান লোক পাওয়া দূরহ। তার মৃত্যুতে এ জগতে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মঙ্গলবার বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *