ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতির স্মরণ সভা

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 19:33

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ভূমিহীন আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজান কবির। বক্তব্য রাখেন, কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম শামিমুল হক, অর্থ সম্পাদক তাপস বিশ্বাস, সদস্য সমিরন বিশ্বাস প্রমুখ।
বক্তারা এ সময় কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্কর হত্যাকারীদের অবিলম্বে বিচার, ভূমিহীন গরীব কৃষকদের মাঝে খাস জমি বিতরণ ও কাজের ব্যবস্থা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা, লবণাক্ততা ও অপরিকল্পিত চিংড়ি ঘের বন্ধ করাসহ চার দফা দাবি তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *