ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রয়াত ভূমিহীন নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি প্রদান

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 19:31

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাবেক প্রধান উপদেষ্টা গণমানুষের নেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা ভূমিহীন সমিতি গৃহীত ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতি ও নোড়ারচক ভূমিহীন সমিতির নির্বাচিত নেতৃবৃন্দ তার কবরে পুষ্পামাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভূমিহীন আন্দোলনের অন্যতম নেতা সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক ও জেলা ভূমিহীন সমিতির উপদেষ্টা অ্যাড. ফাহিমুল হক কিসলু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, নোড়ার চক ভূমিহীন সমিতির নবনির্বাচিত সভাপতি ইয়াদ আলী মোড়ল, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, আইয়ুব হোসেন, গোলাম সানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কোষাধ্যক্ষ ইয়াদ আলী মোড়ল (পূর্ব পাড়া), সহ-অর্থ সম্পাদক মাহতাব আলী, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সদস্য ফিরোজুল ইসলাম, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, ইউনুচ মোড়ল, কেনারাম মন্ডল, আমিনুর রহমান বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সাইফুল্লাহ লস্কারের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও নোড়ারচকে সাইফুল্লাহ লস্কারের স্মরণ সভা এবং ৮ডিসেম্বর জেলা ভূমিহীন সমিতির উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *