ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে বোয়ালিয়ায় কর্মী সম্মেলন

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:37

হাবিবুর রহমান, কেঁড়াগাছি (কলারোয়া): আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কলারোয়ার বোয়ালিয়া কলেজ মোড় প্রাঙ্গণে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম আফজাল হোসেন হাবিলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।
বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদর্শক শাহিনুর রহমান ও ইউপি সদস্য আবুল কাশেম।
এ সময় প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। বহিঃবিশ্বের কাছে আমাদের দেশ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এধারা বজায় রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। দেশে জামায়াত-বিএনপিকে আর কোন সহিংসতা করতে দেওয়া হবে না। ১৩-১৪ সালের মত জালাও পোড়াও নাশকতা করতে দেওয়া হবে না। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
এজন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *