ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা!

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:35

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় যৌতুকের টাকা না পেয়ে রোজিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে মারপিট করে বাড়ির ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শনিবার (১ ডিসেম্বর) উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রোজিনা খাতুন সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান, ৪ মাস আগে দক্ষিণ পারুলিয়া গ্রামের মোসলেম মোড়লের ছেলে আনারুল মোড়লের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক তার বিয়ে হয়। বিয়ের মাস পেরুতে না পেরুতেই যৌতুকের চেয়ে রোজিনাকে মারপিট শুরু করে স্বামী আনারুল। মারপিটে বাধ্য হয়ে রোজিনা তার স্বামী আনারুলের হাতে যৌতুকের ৫০ হাজার টাকা তুলে দেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিসও অনুষ্ঠিত হয়। সম্প্রতি তার স্বামী আনারুল আবারো তার কাছে ৫০ হাজার টাকা যৌতুক চেয়ে নির্যাতন শুরু করে। কিন্তু যৌতুকের দাবিকৃত ৫০ হাজার টাকা যোগাড় করতে না পারার বিষয়টি শনিবার (১ ডিসেম্বর) তার স্বামীর বাড়িতে যেয়ে বললেই তাকে বেধড়ক মারপিট করে পাষ- স্বামী আনারুল, শ্বাশুড়ি আয়েশা বিবি ও সতীন রাশিদা খাতুন। মারপিটের এক পর্যায়ে নিজেকে বাঁচাতে ভিকটিম রোজিনা দৌড়ে তার স্বামী আনারুলে বাড়ির ছাদে উঠলে তাকে নির্মমভাবে ছাদ থেকে ফেলে দেয় স্বামী আনারুলসহ সতীন রাশিদা ও শ্বাশুড়ি আয়েশা বিবি। এ ঘটনায় আহত রোজিনাকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সখিপুরস্থ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভিকটিমের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *