ঢাকাTuesday , 4 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিডিও ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 4 December 2018, 19:34

মুন্সিগঞ্জ প্রতিনিধি: ‘এসো সকল বৈচিত্র্যের প্রতি বিনয়ী হই’ এই শ্লোগানকে সামনে রেখে কোস্টাল এডুকেশন অ্যান্ড ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) ইয়ুথ টিম মুন্সিগঞ্জ ইউনিটের কমিটি গঠন হয়েছে।
মঙ্গলবার (০৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সুন্দরবন সাংবাদিক ক্লাব মিলনায়তনে সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব ও ডিয়ার্স বাংলাদেশ’র সভাপতি, সিডিও’র প্রতিষ্ঠাতা গাজী আল ইমরান।
বক্তব্য রাখেন সিডিও শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক মারুফ বিল্লাহ রুবেল। আরো উপস্থিত ছিলেন সিডিও শ্যামনগর উপজেলার সদস্য সচিব আব্দুল আলিম, সুন্দরবন সাংবাদিক ক্লাবের সহ-সভাপতি মাহফুজুর রহমান তালেব, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, সিডিও বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও আশরাফুল আলম শিমুলকে সাধারণ সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন- সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আদেশ মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য বিধান সরদার, আশিকুর রহমান, তাপস মন্ডল, সুরুজ হোসেন, খায়রুল বাশার, মনিরুল ইসলাম ও নুরুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *