ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে পল্লী বিদ্যুৎ অফিসে গণশুনানি

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 22:22

শেখ শাহীন, কেশবপুর (যশোর): যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের আয়োজনে সোমবার গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর জোনাল অফিস চত্বরে ওই গণশুনানিতে অংশগ্রহণকারী গ্রাহকরা তাদের চাহিদা, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। শুনানীকালে তাৎক্ষণিক গ্রাহকদের সমস্যার সমাধান করে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃধা, সমিতি বোর্ডের সাবেক সচিব মোতাহার হোসাইন, কেশবপুর জোনাল অফিসের ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের, এজিএম আশরাফুল ইসলাম, ইসি মনিরুজ্জামান প্রমুখ।
ডেপুটী জেনারেল ম্যানেজার আবু আনাস মোঃ নাসের বলেন, গত ১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেশবপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন। বর্তমান যে ম্যানপাওয়ার আছে তাদের দিয়ে চলমান প্রায় ৬৫ হাজার গ্রাহকের সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরাসরি গ্রাহকদের সমস্যার কথা জানার জন্য প্রতি মাসে অন্তত: একবার গণশুনানী অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *