ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আবৃত্তি ও উচ্চারণ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ, আবেদন আহবান

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 22:16

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শিশুদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আবৃত্তি ও উচ্চারণ কর্মশালা। ১৭-১৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্মশালায় প্রশিক্ষণ দেবেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত আবৃত্তিকার ও বেতার সঞ্চালক পৌলমী ভট্টাচার্য্য। ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এই কর্মশালায় অংশ নিতে পারবে। আবেদন ফরম নিতে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি’র সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন (০১৭১২-৬৯৪৮৬৬), দেশ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন (০১৭১১-২৭৪৮২৭) ও সাতক্ষীরা সরকারি কলেজের কম্পিউটার অপারেটর শেখ আবু সালেকের (০১৭১২-১৯৯০৮৫) সাথে যোগাযোগ করতে হবে। আবেদন ফরম গ্রহণ ও জমা দেয়ার শেখ তারিখ ১৩ ডিসেম্বর ২০১৮।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিকাল তিনটায় প্রখ্যাত আবৃত্তিকার ও বেতার সঞ্চালক পৌলমী ভট্টাচার্য্য’র একক আবৃত্তি অনুষ্ঠানের মধ্যদিয়ে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। শিশুদের এ কর্মশালার আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন প্রাণকেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *