ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রতিবন্ধী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 22:08

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সোমবার সকালে র‌্যালী শেষে মঠবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ট্রাস্টের উন্নয়ন প্রকল্পের সভাপতি এসএম মোজাম্মেল হক।
প্রধান বক্তা ছিলেন পাইকগাছা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এসএম বাবুল আক্তার। উপস্থিত ছিলেন মঠবাটী জিএমসি প্রগতি সংঘের সভাপতি কল্লোল মল্লিক, কেন্দ্রীয় নামযজ্ঞ কমিটির সম্পাদক সন্তোষ সরকার, মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রমের সহ-সভাপতি প্রশান্ত রায়, সম্পাদক প্রশান্ত সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রীতিশ বিশ্বাস, গ্রন্থাগারিক বিবেকানন্দ রায়, সিদ্ধার্থ মল্লিক, অনিল মন্ডল, প্রণব রায়, বিবেক ধর, ডাঃ পরিতোষ রায়, প্রভাত সরকার, সামাদ সরকার, সলেমান গাজী, হিরা সরকার, সরোজ রায়, সুমিত বিশ্বাস ও হরিপদ মন্ডল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *