ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 22:00

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তিন দিনব্যাপী তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত বস্ত্র ও কুটির শিল্প পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান (পরিকল্পনা) ও কর্মসূচির পরিচালক এসএম শাকিল আখতার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ:দা:) নূরুন নাহার আক্তারের সভাপতিত্বে ও মাসুম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান ও সহকারী কর্মসূচি পরিচালক মাহমুদ আলী, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের গবেষণা বিশেষজ্ঞ ফেরদাউছুল রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মূখার্জী, এসোসিয়েশন ফর রাইটস এন্ড পিস’র চেয়ারম্যান জাকির হোসেন, নবযাত্রা প্রকল্পের ফিল্ড কো’অর্ডিনেটর আশিষ কুমার হালদার প্রমুখ।
মেলায় মোট ১৭ টি স্টল অংশগ্রহণ করছে। ৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *