ঢাকাMonday , 3 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

admin ঢাকা
আপডেট: 3 December 2018, 20:32

স.ম ওসমান গণী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ এই শ্লোগানে নিজের এলাকা সুন্দর ও নির্মল পরিবেশ গড়তে এ কার্যক্রম করেছেন স্বেচ্ছাসেবকরা।
সিডিও ইয়ুথ টিম, এসিপি মিডিয়া টিভি ও এসএসএইচও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজারে ৫০ জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে এই অভিযান চলে।
সোমবার (০৩ ডিসেম্বর) বেলা ১১ টায় অনুষ্ঠানে ডিয়ার্স বাংলাদেশ এর পরিচালক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলার আহ্বায়ক মারুফ বিল্লাহ রুবেল।
বিশেষ অতিথি ছিলেন নৌ পুলিশের প্রতিনিধি কনস্টেবল বেলাল হোসেন। সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সদস্য সচিব আব্দুল আলিম, সেভ দ্যা ন্যাচার অব সাতক্ষীরার সেক্রেটারি এস.এম সাহেব আলী, সিডিও ইয়ুথ টিম বুড়িগোয়ালিনী ইউনিটের সভাপতি দীপক মিস্ত্রি, সাধারণ সম্পাদক আবু ইসহাক, সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক গোপাল কুমার, প্রচার সম্পাদক আব্দুল কাদের, ক্রীড়া সম্পাদক রাজন হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক অচিন্ত বর্ম্মন, সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, সদস্য হাবিবুর রহমান, মনির হোসেন, তানভীর সোহেল, ইমরান হোসেন, আকাশ মিস্ত্রি, সুমন ড্রাইভার, ভিক্টর জনি, মো. সবুজ, নুর ইসলাম পাভেল, মো. রাসেল, শরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *