ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এমপি রবির সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 22:06

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (০২ ডিসেম্বর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে নেতৃবৃন্দ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন এবং সাতক্ষীরা সদর আসনে আবারো সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে মনোনয়ন দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক এম সুশান্ত, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকবর আলী, মো. জাহিরুল আলম, সদর উপজেলা সভাপতি প্রভাষক মীম সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক সহকারি শিক্ষক হাবিবুর রহমান, প্রভাষক বিধান সরকার, সুপার আব্দুল্লাহ, প্রভাষক আলী হোসেন, প্রভাষক আব্দুর রশিদ, মেহেদী হাসান, কবির হাসান, প্রধান শিক্ষক অরুপ সরকার, প্রভাষক সবুজ হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *