ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সৈয়দ দীদার বখ্ত ও তার স্ত্রীর কোটি টাকার সম্পদ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 22:03

ফাহাদ হোসেন: সাতক্ষীরা-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ দীদার বখ্তের নামে ১০ তোলাসহ ১২ লাখ ৩৯ হাজার ৯৬০ টাকার অস্থাবর ও ১৭ দশমিক ৯৭ একর জমিসহ ৩২ লাখ ৪২ হাজার ১৪৪ টাকার স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
এমএ পাশ সৈয়দ দীদার বখ্ত পেশায় কলাম লেখক ও সাংবাদিক।
হলফনামায় বলা হয়েছে, তার বাৎসরিক আয় কৃষিখাতে ১ লাখ ২ হাজার ৫শ টাকা ও বাড়ি/দোকান ভাড়া থেকে আয় ২ লাখ ২৫ হাজার টাকা।
এছাড়া তার অস্থাবর সম্পদের মধ্যে, ব্যাংকে জমা ১২ লাখ ৩৯ হাজার ৯৬০ টাকা ও ১০ তোলা স্বর্ণ রয়েছে। স্থাবর সম্পদের মধ্যে ১৭ দশমিক ৯৭ একর কৃষি জমি ও ৩২ লাখ ৪২ হাজার ১৪৪ টাকার বাড়ি রয়েছে।
তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকে ১ লাখ ২০ হাজার টাকা জমা, ২০ লাখ ৫১ হাজার ১শ ৪৯ টাকার এফডিআর, ১০ লাখ ২০ হাজার ২৬৬ টাকার আসবাবপত্র ও ৩৫ লাখ ৪২ হাজার ১ শত ৪৪ টাকার অন্যান্য সম্পদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *