ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাত্তার মোড়লের নামে অস্ত্র মামলা, ৪ কোটি টাকার টাকার সম্পদ

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 22:01

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরা-৪ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. আব্দুস সাত্তার মোড়লের নামে অস্ত্র আইনে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা চলমান ও ২৫ ভরি স্বর্ণসহ ৩ কোটি ৬০ লাখ ৪৮ হাজার ৩৭০ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এছাড়া তার নামে ৮ বিঘা কৃষি জমিসহ ৩৮ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
হলফনামা অনুযায়ী, এসএসসি পাশ মৎস্য ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার মোড়লের বাৎসরিক আয় ৪ লাখ ৫৮ হাজার টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ ১৫ লাখ টাকা, ব্যাংক জমা ১৫ লাখ টাকা, ১ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকার ঋণপত্র/বন্ড/শেয়ার, ৬ লাখ ১৫ হাজার টাকার আসবাবপত্র ও ১ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৩৭০টাকার অন্যান্য ব্যবসা এবং ২৫ ভরি স্বর্ণ রয়েছে। তার স্থাবর সম্পদের মধ্যে ৮ বিঘা কৃষি জমি ও ৩৮ লাখ টাকার একটি বাড়ি রয়েছে।
তার স্ত্রীর অস্থাবর সম্পদের মধ্যে ২৫ ভরি স্বর্ণ ও অন্যান্য নির্ভরশীলদের নামে দুটি এলিয়ন ও প্রিমো গাড়ি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *