ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে আমিরুল ইসলাম হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 21:39

এম ওসমান, বেনাপোল: যশোরের বেনাপোলে চিহ্নিত সন্ত্রাসী আমিরুল ইসলাম হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০২ ডিসেম্বর) সকালে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বেনাপোলের কাগজপুকুর গ্রামের আব্দুল মতলেবের ছেলে রফিকুল ইসলাম (৪৭), গোলাম নাড়ুর ছেলে সাত্তার আলী (৫২) ও কাগমারী গ্রামের ছাত্তার ডাকাতের ছেলে আরিফ (৪০)।
শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত আমিরুলের ছেলে সাগর বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও পাঁচ জনকে অজ্ঞাত দেখিয়ে ২৪ জনের নামে বেনাপোল পোর্ট থানায় হত্যা মামলা দায়ের করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফকির তাইজুর রহমান জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।
সূত্র জানায়, নিহত আমিরুলের নামে বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যায়। সাত বছর এলাকায় ফিরে রাজনৈতিক ছত্রছায়ায় আবারও অপরাধে জড়িয়ে পড়ে। চুক্তিতে মানুষ হত্যা ছিল তার পেশা।
বার বার বিভিন্ন বাহিনীর হাতে আটক হলেও ছাড়া পেতো। তার বিরুদ্ধে যশোরের সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মিন্টু, বেনাপোল পৌর আ’লীগ নেতা ছামাদ ও যশোরের যুবলীগ নেতা রিপনসহ প্রায় অর্ধ ডজন হত্যা মামলার প্রধান আসামি থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াতো আমিরুল।
গত ২ বছর আগে ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হয়। শুক্রবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের কাগজপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে এলাকাবাসী আমিরুলের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ নেতা আমিরুলের মরদেহ উদ্ধার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *