ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরের হরিহরনগর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 20:47

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের হরিহরনগর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাস্টার জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের আ’লীগের দলীয় প্রার্থী বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য্য।
তিনি শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে তুলে ধরার জন্য বঙ্গবন্ধুর আদর্শের প্রত্যেক সৈনিককে কাজ করার উদাত্ত আহবান জানান। তিনি বলেন, প্রতিটি গ্রামে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রিপন ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান প্রবীন আ’লীগ নেতা মুক্তিযোদ্ধা হাতেম আলী সরদার, নুরুল ইসলাম, আ’লীগ নেতা জিএম মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খানম, তরুণ আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, আ’লীগ নেতা মুনছুর আলী, আতিয়ার রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা শাহাজান কবীর, ছাত্রলীগ নেতা হাদিউজ্জামান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শরীফ আহম্মেদ, সাধারণ সম্পাদক শামীম হোসেনসহ ইউনিয়ন আ’লীগের বিভিন্ন ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদক ও তার অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *