ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে চেয়ারম্যান আবু হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 20:41

শেখ শাহীন, কেশবপুর (যশোর): যশোর জেলা বিএনপির সহ-সভাপতি ও কেশবপুরের মজিদপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আবু বকর আবু হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহরের মাইকেল গেট হতে কয়েক হাজার মানুষের এ মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর পানি উন্নয়ন বোর্ডের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাসানপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জুলমাত আলি, পাজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাস্টার নিজাম উদ্দিন, সাংবাদিক মোতাহার হোসাইন, হুমায়ুন কবীর, রেজাউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১৮ নভেম্বর রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে চেয়ারম্যান আবু বকর আবু নিখোঁজের চার দিন পর তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া য়ায়। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *