ঢাকাSunday , 2 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে জেএসডির প্রার্থী আফসার আলীর মনোনয়নপত্র বাতিল

admin ঢাকা
আপডেট: 2 December 2018, 12:43

ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ১১জন প্রার্থীর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী আফসার আলীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামালের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

সূত্র মতে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির প্রার্থী আফসার আলীর মনোনয়নপত্রের সাথে ২০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প না থাকায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এই হিসেবে বাকী ১০ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *