ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছা-কয়রার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান স¤প্রদায়ের সাথে ড. মসিউর রহমানের মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 16:46

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা-কয়রার হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান স¤প্রদায়ের মানুষের সাথে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
বুধবার (১ আগস্ট) সকালে উপজেলার চাঁদখালী-ইউপির মৌখালী মোল্লা বাড়িতে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে হিন্দু স¤প্রদায়ের মানুষের উদ্দেশ্য বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত অসা¤প্রদায়িক চেতনার এ দেশ তোমার-আমার-সকলের।
সভায় প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর বাছাড়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মাদ আলী, সদস্য সচিব সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, কেন্দ্রিয় উপ-কমিটির সদস্য ও বিএম’র দপ্তর সম্পাদক ডা. মুহাম্মদ শেখ শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, পূজা উদযাপন পরিষদের সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খিৃস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায় ও সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ রবিউল ইসলাম, ত্রিদিব মÐল, রাজীব বাছাড়, প্রভাষক ময়নুল ইসলাম, এ্যাডভোকেট অজিত কুমার মÐল, সাবেক ভাইচ চেয়ারম্যান কৃষ্ণপদ মÐল, মুরারী মোহন সরকার, প্রান কৃষ্ণ দাশ, শিবু প্রসাদ সরকার, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, আকতারুজ্জান সুজা, কাজল কান্তি বিশ্বাস, মনোহর সানা, পঞ্চানন সানা, সন্তোষ সরকার, বাবুরাম মÐল, কৌস্তব সানা, দ্বীজেন মÐল, হারুনুর রশীদ হিরু, মাসুমা খাতুন, মেরী রানী সরকার, ইউপি সদস্য প্রশান্ত বাইন, অমলেন্দু বাছাড়, বিজয় রায়, সুকুমার ঢালী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *