ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে বিষপানে যুবকের মৃত্যু

admin
December 1, 2018 11:37 pm
Link Copied!

জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): কালিগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের রহমতপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে সুমন (২৬) বিষপানে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সুমন বিভিন্ন ভাটার সর্দারের কাছ থেকে শ্রমিক হিসাবে কাজর করার জন্য প্রতারণা করে টাকা নিয়ে ভাটায় যেতে অপারগতা প্রকাশ করলে সর্দারেরা থানায় তার নামে মামলা দায়ের করেন। এ ঘটনা তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন জানতে পারলে সুমনের সাথে তাদের সম্পর্কের টানাপোড়ন বাধে। এ পরিস্থিতিতে শুক্রবার রাত ৮.৪৫টার দিকে সুমন শ্বশুর বাড়ির পাশে অবস্থানরত বাগানে যেয়ে বিষ পান করে। এ সময় সে চিৎকার করতে থাকলে তার শ্বশুর বাড়ির লোকজনসহ স্থানীয়রা সুমনকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। বিষ পানের ২ ঘণ্টা পর তাকে মাইক্রোযোগে পাশ্ববর্তী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসারত অবস্থায় রাত ৪টার দিকে সে মৃত্যুবরণ করে। পরে তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।