ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (০১ ডিসেম্বর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়। এসময় এমপি রবি তার বক্তব্যে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর পর বাংলাদেশের উন্নয়ন করে বিশে^র দরবারে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন জননেত্রী শেখ হাসিনা। তাই বাংলার মানুষ উন্নয়ন ও শান্তির জন্য আবারও আওয়ামী লীগের নৌকায় ভোট দেবে। বাংলাদেশ আওয়ামী লীগ দেশের একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করবে। সাতক্ষীরা সদর আসনের উন্নয়নের জন্যই সাধারণ জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কোন অপশক্তি নৌকার বিজয় রুখতে পারবে না। নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, কোনভাবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করা যাবে না। নির্বাচনী আচরণবিধি মেনেই সকলকে কাজ করার আহবান জানান তিনি।’
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মো. আব্দুস সেলিম, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, পৌর ০৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চঞ্চল, সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সমীর কুমার বসু, সাধারণ সম্পাদক লিটন মির্জা, মো. হাসান জুয়েল, ০৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ডা. শেখ আহমেদ হোসেন কচি, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সেলিম, শেখ নাসেরুল হক, ফিরোজুল হক বাপ্পি, যুব মহিলালীগের সভাপতি ফারহা দীবা খান সাথী, ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন মিলন, ০৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনিছ খান চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম রনি প্রমুখ।
