ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 16:45

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ আগস্ট) বিকেলে লস্কর ইউনিয়ন পরিষদ ময়দানে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব বিভুতী সানার সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাবেক সাংসদ সোহরাব আলী সানা, উপজেলা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব মো. রশিদুজ্জান, কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও বিএমর দপ্তর সম্পাদক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আকতারুজ্জান সুজা, এম এ রিয়াজ কচি, ল্স্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন, কপিলমুনির কওসার আলী জোয়াদ্দার, লতার সাবেক চেয়ারম্যান কাজল কান্তি, পূজা পরিষদ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, জি এম ইকরামুল হক, শেখ ইকবাল হোসেন খোকন, মাসুমা খাতুন, মুরারী মোহন সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, ফয়সাল হোসেন, আব্দুল কুদ্দুস সানা, শেখ আবুল কালাম আজাদ, কামরুল ইসলাম গাইন, বাবুল হোসেন গাইন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, জিএম খালেকুজ্জামান, তাজউদ্দীন আহম্মদ, হাসানুজ্জামান, হারু জমাদ্দার, অরবিন্দু মÐল, আনিছুর রহমান, সুকুমার ঢালী, জহুরুল হক, মানব কুমার সানা, হাফিজুর রহমান জনি, শরিফুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *