ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জগলুলের স্থাবর সম্পদ বেড়েছে ৮গুণ, অস্থাবর ৩ গুণ

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 23:05

রফিকুল ইসলাম: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএম জগলুল হায়দারের নামে দুটি মোটরগাড়িসহ (একটি করমুক্ত) ৪৬ লাখ ২০ হাজার টাকার অস্থাবর সম্পদ ও এক কোটি ৮০ লক্ষ ৭৯ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ রয়েছে। ৫ বছর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় তার একটি মোটরসাইকেলসহ ১৬ লক্ষ ৫০ হাজার অস্থাবর ও ২১ লক্ষ টাকার স্থাবর সম্পদ ছিল। এই হিসাবে তার অস্থাবর সম্পদ বেড়েছে প্রায় তিনগুণ। আর স্থাবর সম্পদ বেড়েছে সাড়ে ৮গুণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সাথে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।
বিএ পাশ এসএম জগলুল হায়দার পেশায় ঘের ব্যবসায়ী ও ঠিকাদার।
হলফনামা থেকে জানা যায়, তার বাৎসরিক আয় ৩০ লক্ষ ৩২ হাজার ৭৯৫ টাকা। যা ৫ বছর আগে ছিল ৫ লক্ষ টাকা।
তার অস্থাবর সম্পদের মধ্যে নগদ টাকা ৩৭ লক্ষ, ২টি মোটর গাটি (একটি করমুক্ত), দেড় লক্ষ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী, তিন লক্ষ টাকার আসবাবপত্র, ৪ লক্ষ টাকার পিস্তল ও শর্টগান রয়েছে।
তার স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণসহ নগদ ২০ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *