ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনির মাহমুদ খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 22:29

কপিলমুনি প্রতিনিধি: পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকার কৃতি সন্তান মোড়ল মাহমুদ আসলাম খুলনা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত ২৯ নভেম্বর সকালে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির ১৮ তম বার্ষিক সদস্য সভা ঠিকরাবন্দ খুলনা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
সভায় ৯টি উপজেলার এলাকা পরিচালকদের সর্ব-সম্মতিক্রমে ও প্রত্যক্ষ নির্বাচনে সৈয়দ আলী আফজাল হোসেন সভাপতি ও মাহমুদ আসলামকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শেখ মাহমুদুল কালাম, কোষাধ্যক্ষ এস এম মুনজুরুল আলম, ২ টি পুরুষ পরিচালক পদে সরদার সুবেহ সাদেক ও মানষ কুমার রায়। ৩টি মহিলা পরিচালক পদে মোসলেমা খানম, লাইজু সুলতানা ও নুসরাত জাহান নির্বাচিত হন।
পর্যায়ক্রমে সভার বিজ্ঞপ্তি পাঠ, কোরাম নির্ধারণে উপস্থিতজনিত হিসাব প্রদান, বার্ষিক প্রতিবেদন পাঠ, প্রশ্নোত্তর পর্ব, লটারী ড্র করা হয়। পরিশেষে নির্বাচন কমিশন পরিচালনা পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *