ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ভূমিহীন পরিবারের জমি দখল

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 21:50

ডেস্ক রিপোর্ট: দেবহাটার সখিপুর কেওড়াতলা নামক ভূমিহীন এলাকায় ডিসিআরকৃত জমি দখল করার অভিযোগে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নুর ইসলাম গাজী নামে এক ব্যক্তি। তিনি চিনেডাঙ্গা গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে।
লিখিত অভিযোগে নূর আলী গাজী বলেন, আমার পৈত্রিক সম্পত্তি না থাকায় দীর্ঘ ১২ বছর পূর্বে সখিপুর কেওড়াতলা নামক স্থানে ৬৪ শতক জমি ডিসিআর নিয়ে সেখানে বসবাস করে আসছি। গত ২২ নভেম্বর সকালে আমি ও আমার পরিবারের লোক বাড়িতে না থাকার সুযোগে নারিকেলী গ্রামের মান্দারের ছেলে মুকুল ও সেলিম এবং ধোপাডাঙ্গা গ্রামের মুনছুর গাজীর ছেলে আলমগীর স্থানীয় নুর ইসলাম নুরোর ছেলে সাইফুলের সহযোগিতায় আমার ঘর ও মৎস্য ঘেরের ভেড়ি কেটে দেয়। আমি জানতে পেরে ঐ দিনই দেবহাটা থানায় লিখিত অভিযোগ করি।
এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী জানান, নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছে। বিষয়টি তদন্তের জন্য প্রাথমিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *