ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবিতে জাসদের গণসমাবেশ

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 21:43

নাজমুল হক, পাটকেলঘাটা: পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের দাবিতে পাটকেলঘাটায় ৫ রাস্তা মোড়ে উপজেলা জাসদের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের তালা উপজেলা সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে ও সরুলিয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু মুছার পরিচালনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু।
গণসমাবেশে বীর মুক্তিযোদ্ধা জাসদ সাতক্ষীরা জেলা সভাপতি কাজী রিয়াজকে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরুপ স্মারক সম্মাননা প্রদান করা হয়।
বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মোল্লা রাজ্জাক হোসেন, তালা উপজেলা সহ-সভাপতি শেখ জাকির হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, জাতীয় যুব জোটের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ (জাসদ) তালা উপজেলার সভাপতি এসএম আব্দুল আলিম প্রমূখ।
সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং জাতীয় মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি স্বরুপ পয়লা ডিসেম্বর জাতীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *