ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শ্যামনগরের সামছুর ঢালীর সাহায্য কামনা

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 21:00

নূরুন্নবী ইমন, রমজাননগর (শ্যামনগর): শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী নতুনঘেরী গ্রামের মৃত কইলুদ্দীন ঢালীর পুত্র সামছুর ঢালী দীর্ঘ দুই বছর ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতার জীবন যাপন করছেন। ডাক্তার বলেছেন, তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সামছুর ঢালী খুবই গরীব ও অসহায়। তার পক্ষে ভারতে চিকিৎসা করার খরচ বহন করা সম্ভব নয়। তার তিন কন্যা ও দুই পুত্র। কন্যা তিনটি বিয়ের পরে স্বামীর বাড়িতে ঘর সংসার করছে আর ছেলে দুজন পৃথক। পিতাকে রোগ মুক্ত করার জন্য যতটুকু সামর্থ তারা সাহায্যে সহযোগিতা করেছেন। কিন্তু এখন আর পারছেন না।
সামছুর ঢালীর স্ত্রী নুরনেছা খাতুন অন্যর বাড়ীতে কাজ করে, ভিক্ষা করে সংসার পরিচালনাসহ স্বামীর চিকিৎসা করছেন। নুরনেছা খাতুন প্রতিবেদককে কান্নাস্বরে বলেন, বাবা আমার তিন মেয়ে ও দুই ছেলে। বহু কষ্ট করে মেয়ে তিনটি বিয়ে দিয়েছি। আর ছেলে দুই জন বিয়ে করে পৃথক। তারাও গরীব অসহায়। পিতার জন্য যতদূর পেরেছে সাহায্যে করেছে। তারা আর পারছে না। বর্তমানে আমি ভিক্ষা করে, অন্যর বাড়িতে কাজ করে সংসার পরিচালনাসহ স্বামীর জন্য ওষুধ কিনছি। আমার স্বামীর উন্নত চিকিৎসা করাতে চাই। তিনি সরকারি, বেসরকারি সংস্থাসহ বিত্তবানদের নিকট সাহায্যে কামনা করছেন। সাহায্যে পাঠানোর জন্য যোগাযোগ: বিকাশ নং অমল ০১৯১৮৬১৫৪৩১, সাংবাদিক কাদের ০১৯২৭৮৯০২৩২, রমজাননগর রিপোটার্স এন্ড অনলাইন ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *