ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে আওয়ামী লীগের যৌথসভা

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 20:58

সমীর রায়, আশাশুনি: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) সকালে দলীয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান।
সাধারণ সম্পাদক এড. শহীদুল ইসলাম পিন্টুর পরিচালনায় সভায় জাতীয় নির্বাচনে উপজেলার আশাশুনির ১১ টি ইউনিয়নের ৮৫টি ভোট কেন্দ্রে ১০১ সদস্য বিশিষ্ট ভোটকেন্দ্র কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রত্যেক ইউনিয়নের সভাপতি-সম্পাদককে গঠিত কমিটির কপি আগামী ৫ ডিসেম্বরের মধ্যে উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
এছাড়া নির্বাচনকালীন পথসভা, উঠান বৈঠক, পোস্টার, লিফলেট, ব্যানার, প্রচার-প্রচারণা বিষয়ক সার্বিক আলোচনা করে কর্মসূচি গ্রহণ এবং কেন্দ্র কমিটির পাশাপাশি ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার নির্র্র্দেশ প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *