ঢাকাSaturday , 1 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ ছাত্রীসহ আহত ৫

admin ঢাকা
আপডেট: 1 December 2018, 20:43

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ৪ কলেজ ছাত্রীসহ ৫ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার বাকোশপোল গ্রাম থেকে ইঞ্জিনচালিত ভ্যানযোগে নীলা বিশ্বাস, মৈত্রী বিশ্বাস, তিথি বিশ্বাস ও শিপ্রা ঢালী কলেজে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে মণিরামপুর-ঝিকরগাছা সড়কের হাকোবা মোড়ে পিছন দিক থেকে ইটভাটার মাটি বহনকারী একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন ভ্যান গাড়িটি উল্টে যাত্রী ৪ ছাত্রী ও ভ্যান চালক আব্দুস সামাদ (৫০) গুরুতর আহত হন। খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ওই চার ছাত্রী মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *