ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় ফুটবল লীগের ফাইনালে মোল্যাপাড়া চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 30 November 2018, 21:58

ফরহাদ হোসেন সবুজ, পারুলিয়া (দেবহাটা): ‘মাদককে না বলুন, খেলাধূলাকে হ্যা বলুন’ স্লোগানকে সামনে রেখে দেবহাটার পারুলিয়াতে আঞ্চলিক ফুটবল লীগে খেজুরবাড়িয়াকে ২-০ গোলে হারিয়ে মোল্যাপাড়া চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় দক্ষিণ পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রতিপক্ষ খেজুরবাড়িয়া ফুটবল দলকে পরপর দুটি গোল দিয়ে মোল্যাপাড়া ফুটবল দল জয় লাভ করে। আমেরিকা প্রবাসী হাসান ও সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির অর্থায়নে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারু সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারু সম্পাদক সাইফুল ইসলাম, সাতক্ষীরা জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারু সম্পাদক সাইফুল ইসলাম বস। সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার (বাবু মেম্বর), আবুল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারু সম্পাদক রবিউল ইসলাম, স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসীম ঘোষ, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক জান্নাতুল, সেরা উদীয়মান খেলোয়াড় নয়ন সরকার ও সুজন, সেরা খেলোয়াড় আজমল হোসেন রিংকু, ম্যান অব দ্য ম্যাচ সুমন এবং সেরা গোলদাতা নির্বাচিত হন জাহিদ হাসান। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বরুন সরকার, রামকৃষ্ণ, রামু সরকার ও শফি ইসলাম। ধারাভাষ্যে ছিলেন শেখ মাসুদ রানা, সিরাজুল ইসলাম ও সুভাস ঘোষ। খেলায় সেরা ফুটবল প্রেমী দর্শক নির্বাচিত হন পারুলিয়ার শেখ ওমর ফারুক। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ ও আয়োজক কমিটির নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *