ঢাকাFriday , 30 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে জাপার প্রার্থী শেখ আজহার হোসেন

admin ঢাকা
আপডেট: 30 November 2018, 21:26

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টি মনোনীত একমাত্র প্রার্থী শেখ আজহার হোসেন। শুক্রবার সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই পত্রে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-২ আসনে লাঙল প্রতীক নিয়ে শেখ আজহার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় কোনো প্রার্থী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বলে বিবেচিত হবে না। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি জেলা রিটার্নিং অফিসারকে অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, শেখ মাতলুব হোসেন লিয়ন সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় মহাসচিব পুনরায় চিঠি দিয়ে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির একমাত্র প্রার্থী ঘোষণা দিয়েছেন।
যদিও এ আসনে মহাজোটের প্রার্থী কে হবেন- তা চূড়ান্ত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *