ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তি প্রদান

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 22:22

জগবন্ধু কয়াল, ঈশ্বরীপুর: লিলিয়ান ফ-স্ (এলএফ) এর সহযোগিতায় ডিজএ্যাবল্ড রিহ্যাবিলিটেশান এন্ড রিসোর্স এ্যাসোসিয়েশান (ডিআরআরএ) এর আয়োজনে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, উপবৃত্তি ও দক্ষতা বৃদ্ধিমূলক সনদপত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল ডিআরআরএ-এর শ্যামনগর কার্যালয় চত্ত্বরে ক্রীড়া অনুষ্ঠান হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ, উপবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম মহসিন উল মুলক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সাংবাদিক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডিআরআরএ-এর প্রোগ্রাম অফিসার দেবাশিষ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *