ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ড সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 21:59

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কাদাকাটিতে যুব মজলিসের আয়োজনে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকালে কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে অনুষ্ঠিত লীগ পর্যায়ের শেষ খেলায় যশোরের মণিরামপুর স্পোর্টিং ক্লাব ও খুলনার গিলাবাড়ি যুব সংসদ ফুটবল একাদশ মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে মণিরামপুর স্পোর্টিং ক্লাব ৩-২ গোলের ব্যবধানে গিলাবাড়ি যুব সংসদকে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন আবু ওয়াহিদ বাবলু। সহকারী রেফারী ছিলেন ইয়ামিন হোসেন, আবুল বাশার ও খায়রুল বাশার পল্টু। ধারাভাষ্যে ছিলেন আশরাফ হোসেন, একরামুল ইসলাম ও সবুজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *