ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে প্রেমিকের হাত ধরে গৃহবধূ ভারতে

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 21:32

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলায় পরকীয়ায় টানে এক গৃহবধূ প্রেমিকের সাথে ভারতে পাড়ি জমিয়েছে। ওই গৃহবধূ উপজেলার মৌতলা ইউনিয়নের নামাজগড় গ্রামের সাহেব আলীর স্ত্রী ও এক সন্তানের জননী শাহানাজ পারভীন (৩২)। আর তার পরকীয়া প্রেমিক হলেন ওই গ্রামের সন্তোষ দেবনাথের ছেলে দুই সন্তানের জনক কমল দেবনাথ (৩৮)।
মৌতলা ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন শাহানাজ ও স্বর্ণকার কমলের সাথে পরকীয়া চলছিলো। গত কয়েকদিন পূর্বে বিষয়টি জানাজানি হয়ে গেলে তাদের দুই পরিবারের মধ্যে অশান্তি বাধে। এরপর গত মঙ্গলবার শাহানাজের স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে রাখা নগদ ১ লক্ষ টাকা ও স্বর্ণের গহনা নিয়ে ওই বধূ কমলকে নিয়ে ভারতে চলে যায়। তাদের পরিবারের লোকজন খোজাখুঁজির একপর্যায়ে বৃহস্পতিবার বেলা ১ টার দিকে পরকীয়া প্রেমিক যুগল ভারত থেকে তাদের স্বনজদের কাছে মুঠো ফোনে ভারতের চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এব্যাপারে শাহানাজের স্বামী সাহেব আলী জানান, কমল তার স্ত্রীকে টাকা ও গহনার লোভে ফুসলিয়ে ভারতে নিয়ে চলে গেছে। কমল দেবনাথের স্ত্রী জানান, তার স্বামী তাদের দুই সন্তানকে রেখে এক মহিলাকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর থেকে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *