ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে: এমপি রুহুল হক

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 20:29

এমএ মামুন, দেবহাটা (সদর): সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আ.ফ.ম রুহুল হক বলেছেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন করেছে। আর এই উন্নয়নের সুবিধা ভোগ করছে গরীব ও সাধারণ মানুষ। এ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। যাদের ঘর নেই তাদের পাকাঘর তৈরি করে দিয়েছে। বেকারদের জন্য ন্যাশনাল সার্ভিসসহ কারিগরি শিক্ষার মাধ্যমে চাকরির ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ভিক্ষুকদের জন্য প্রকল্প নিয়ে পুনর্বাসন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, বয়স্কভাতাসহ অসংখ্য ভাতাভোগীর ভাতার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উপকারভোগীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুণের বেশি করেছে সরকার। দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দেবহাটার গাজীরহাট বাজারস্থ নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাহেব আলী, দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নলতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য আসাদুর রহমান সেলিম, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন মেম্বর, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন, কালিগঞ্জ যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আবারো নৌকা প্রতীককে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *