ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি পেশ

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 20:21

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকালীন, নির্বাচনের সময় ও নির্বাচনপরবর্তী সহিংসতা থেকে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামালের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় নিউজ নেটওয়ার্কের বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম (বিএইচআরডিএফ) সাতক্ষীরা জেলা ককাসের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জেলায় নারী নির্যাতন, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও অগ্নিসংযোগ এমনকি শ্লীলতাহানির ঘটনা ঘটে। এমতাবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও তৎপরবর্তী সময়ে যেন সাতক্ষীরার কোনো এলাকায় ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে নারী এবং বালিকাদের নির্যাতনের মতো কোনো অনাকাক্সিক্ষত ঘটনা না ঘটে- সেজন্য স্মারকলিপিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি গ্রহণকালে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম মোস্তফা কামাল বলেন, খুব শিগরিরই আমি এ ব্যাপারে সংশ্লিষ্টদের নিয়ে সাতক্ষীরায় একটি সভার আয়োজন করব। সাতক্ষীরা পুলিশ সুপারকে সাথে নিয়ে স্পর্শকাতর এলাকাসমূহ পরিদর্শনের পাশাপাশি তাদের নিরাপত্তা রক্ষায় যা যা করণীয়, প্রশাসন তা করবে। তিনি বলেন, এ ব্যাপারে সাংবাদিকদেরও জানানো হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, বিএইচআরডিএফ-এর কেন্দ্রীয় উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা ককাসের সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, বিএইচআরডিএফ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা ককাসের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা ককাসের কোষাধ্যক্ষ নাজমুল আলম মুন্না, জেলা ককাস সদস্য অ্যাডভোকেট নাজমুল নাহার ঝুমুর, জেলা ককাস সদস্য সদস্য শাখাওয়াত উল্লাহ ও জেলা ককাস সদস্য সুমন মুখার্জী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *