ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সংগ্রাম মেডিকেলের সামনে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নিহত এক

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 05:26

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় তেলবাহী ট্যাংকারের ট্রাকের ধাক্কায় মোশরাফ হোসেন (৪০) নামে একব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে সাতক্ষীরা শহরের সংগ্রাম মেডিকেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশরাফ হোসেন জেলার শ্যামনগর উপজেলার নওয়াবেকী গ্রামের শেখ আবু ইউসুফের ছেলে ও তিব্বত কোম্পানির সিনিয়র রিপ্রেজেনটেটিভ।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোশাররফ হোসেন পেশাগত কাজে বুধবার পৌনে ১০টার দিকে মোটর সাইকেল চালিয়ে সদর হাসপাতালের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি সংগ্রাম মেডিকেলের সামনে পৌঁছুলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্যাংকার তাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপর পড়ে গেলে ট্যাংকারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য প্রেরন করা হয়েছে । ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *