ঢাকাThursday , 29 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুই ঘের কর্মচারীর ধস্তাধস্তি, একজনের মৃত্যু!

admin ঢাকা
আপডেট: 29 November 2018, 13:34

নিউজ ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ঘেরে পানি দেওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তির এক পর্যায়ে হরিপদ সরদার (৩৫) নামে এক ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালিতে এ ঘটনা ঘটে।
নিহত হরিপদ সরদার কালিঞ্চি গ্রামের তারাপদ সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, গোলাখালির একটি মৎস্য ঘেরে কাজ করেন উজ্জল ও হরিপদ সরদার নামে দুই কর্মচারী। সকালে ঘেরে পানি দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ধস্তাধস্তিতে লিপ্ত হয়। এ সময় হরিপদ সরকার পড়ে গেলে তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই ঘের কর্মচারী মারামারিতে লিপ্ত হলে হরিপদের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *