ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার চারটি আসনে ৩৮ প্রার্থীর ৪৪ মনোনয়নপত্র জমা

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:59

ফাহাদ হোসেন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাতক্ষীরার চারটি আসনে ৩৮ জন প্রার্থীর ৪৪ টি মনোনয়নপত্র জমা পড়েছে।

বুধবার (২৮ নভেম্বর) বিকাল ৫টা পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মোস্তফা কামালের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

dav

সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসন থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মুস্তফা লুৎফুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের শেখ মো. ওবায়েদুস সুলতান, ইসলামী আন্দোলন বাংলাদেশের এফএম আছাদুল হক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মো. হায়দার আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. হাবিবুল ইসলাম হাবিব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শাহানারা পারভীন, বাংলাদেশ আওয়ামী লীগের বিশ্বজিৎ সাধু ও বিএম নজরুল ইসলাম, জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত্ এবং স্বতন্ত্র হিসেবে এসএম মুজিবর রহমান, শেখ মুজিবুর রহমান ও শেখ নুরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-২ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের মীর মোস্তাক আহমেদ রবি, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. জুলফিকার রহমান, জাতীয় পার্টির শেখ আজহার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মো. আফছার আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুহাম্মাদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) এইচ এম রহমাতুল্লাহ, জাতীয় পার্টির শেখ মাতলুব হোসেন লিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রবিউল ইসলাম খান ও মোহাম্মাদ আব্দুল আলিম (বিএনপি) মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ডা. আ ফ ম রুহুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মুহা. রবিউল বাশার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. শহিদুল আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইসহাক আলী সরদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৪ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল করিম, বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপির মো. রবিউল ইসলাম জোয়াদ্দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাজী আলাউদ্দীন, জাতীয় পার্টি মো. আব্দুস সাত্তার মোড়ল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জিএম নজরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের এসএম জগলুল হায়দার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মো. আব্দুস সালাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. খলিলুর রহমান মনোনয়পত্র দাখিল করেন।
এদিকে, জেলার চারটি আসনে ৩৮ প্রার্থীর ৪৪ মনোনয়নপত্র জমা পড়লেও কারা একাধিক মনোনয়নপত্র জমা দিয়েছেন সে সম্পর্কে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *