ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে কারাগারে

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:49

খুলনা অফিস: খুলনায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৩২ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার বিকেলে মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০১৭ সালের ১৫ অক্টোবর মহানগরীর সোনাডাঙ্গায় নাশকতার অভিযোগে মহানগর বিএনপির প্রচার সম্পাদক এসএম আসাদুজ্জামান মুরাদসহ বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা হয়। একই মামলায় জামায়াতের ৮ নেতাকর্মীকে আসামি করা হয়।
বিবাদী পক্ষের আইনজীবী গোলাম মাওলা জানান, মামলার অভিযুক্তরা মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *