ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা মুক্ত দিবসের বিশেষ প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:38

দেবহাটা (সদর) প্রতিনিধি: আগামী ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চেয়ারম্যানের অফিসে ডেপুটি কমান্ডার ইয়াছিন আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আব্দুল গফ্ফার, সাবুর আলী, শামছুর রহমান, এটিএম জামাত আলী, আজিজুল ইসলাম, ইদ্রিস কাজী, নুর মোহাম্মাদ, সাবুর আলী, শ্রীকান্ত রঞ্জন, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহবায়ক সাইফুজ্জামান প্রিন্স প্রমুখ।
সভায় ওই দিনে র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করার অনুরোধ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামাল ও পুলিশ সুপার সাজ্জাদুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *