ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৩

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:36

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় ২ ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৩ জন গ্রেফতার হয়েছে।
সূত্র জানায়, পাটকেলাঘাটা থানা পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে জুজখোলা গ্রামের আজগর আলী মোড়লে পুত্র রজব আলী মোড়ল ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র শরিফুল ইসলামকে থানায় জিআর ৫২/১২ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। পাটকেলঘাটা থানার এএসআই সাইদুল আলম ও এনামুল হাসান এ অভিযানের নেতৃত্ব দেন।
অপরদিকে থানার মোঙ্গলানন্দকাটী গ্রামের আনছার দফাদারের পুত্র আব্দুল কাদের দফাদারের (২৯) বিরুদ্ধে থানায় নাশকতা মামলার আসামি থাকায় খলিষখালী থেকে মঙ্গলবার রাতে পুলিশ গ্রেফতার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *