ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:20

মোজাহিদুল ইসলাম, কলারোয়া: কলারোয়ায় সাংবাদিক পুত্র সোহেল রানার (২২) প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৯ নভেম্বর)। সোহেল রানা উপজেলার চেড়াঘাট নিবাসী কলারোয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমএ সাজেদের একমাত্র ছেলে। গত বছর ২৯ নভেম্বর সন্ধ্যায় ঢাকা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সোহেল রানা। পরের দিন ৩০ নভেম্বর চেড়াঘাট গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। সাংবাদিক এমএ সাজেদ তার সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার যোহর নামাজ শেষে তার চেড়াঘাট গ্রামের বাড়িতে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেন তিনি।
এছাড়া আগামীকাল শুক্রবার চেড়াঘাট গ্রামের দুটি জামে মসজিদে জুম্মা নামাজ শেষে দোয়া অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বলে জানান সাংবাদিক এমএ সাজেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *