ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ছিনতাই ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 22:10

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় গভীর রাতে মটরসাইকেল গতিরোধ করে ব্যবসায়ীকে মারপিট করে ছিনতাই ও অপর এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার হিতামপুর গ্রামের সুভাষ চন্দ্র সাধুর ছেলে রামকৃষ্ণ সাধু বোয়ালিয়া মোড়ে তার ব্যবসা প্রতিষ্ঠান সুভাষ স্টোর মুদি দোকান বন্ধ করে মটর সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেনের বাড়ির সামনে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ৩/৪ জন মুখোশধারী দুর্বৃত্ব রাস্তার উপর কলা গাছ ফেলে গতিরোধ করে। এসয় তারা রাম কৃষ্ণকে মারপিট করে তার মটর সাইকেলে রাখা ২০ হাজার টাকা মূল্যের ২ ব্যাগ সিগারেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
এদিকে একই সময় বোয়ালিয়া মোড়ে মতিয়ার রহমানের মেহেদী এন্টারপ্রাইজের পিছনের দেওয়াল কেটে চোরেরা দোকানের ভিতর ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে ভোর ৬ টার দিকে দোকান খোলার পর বিষয়টি জানতে পারেন মতিয়ার।
বিষয়টি খতিয়ে দেখছেন বলে থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *