ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবীনরাই কেবল পরিবর্তন আনতে পারে: যবিপ্রবি ভিসি

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 21:48

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষা, গবেষণাসহ সব খাতের পরিবর্তন আনতে পারেন কেবল নবীনরাই। আশা করি, পরিবর্তনের মাধ্যমে আমাদের নবীন শিক্ষকেরা যবিপ্রবি তথা বাংলাদেশের মান-মর্যাদা সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাবেন।
বুধবার দুপুরে বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ আয়োজিত ‘ইনটেলেক্টচুয়াল প্রোপার্টি রাইট’ বিষয়ক এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পুনে বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. অভিষেক চৌধুরী। মূল প্রবন্ধে তিনি ইনটেলেক্টচুয়াল প্রোপার্টি রাইট, পেটেন্ট, কপি রাইট, ট্রেডমার্ক, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের বিষয়গুলোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন। কোন পদ্ধতিতে এ বিষয়গুলোর সর্বোচ্চ সুবিধা পাওয়া যাবে, সেসব বিষয়ে সবাইকে স্পষ্ট ধারণা দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, প্রধান অতিথিকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারি অধ্যাপক ড. কামাল হোসেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *