ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন মীর মোস্তাক আহমেদ রবি

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 12:35

গাজী আসাদ/ফাহাদ হোসেন: সাতক্ষীরা-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় তার সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ ।
মনোনয়নপত্র দাখিলকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *