ঢাকাWednesday , 28 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-১ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিব

admin ঢাকা
আপডেট: 28 November 2018, 11:07

গাজী আসাদ/ফাহাদ হোসেন: সাতক্ষীরা-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
মনোনয়নপত্র দাখিলকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান।
এ সময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল ইসলাম ফারুক, তালা উপজেলা সভাপতি মিনাল কান্তি রায়, কলারোয়া উপজেলা সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান ও সহ-সভাপতি অধ্যক্ষ রইচ উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *