ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুত্র সন্তানসহ কুয়েত প্রবাসীর স্ত্রী নিখোঁজ

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 22:51

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুত্র সন্তানসহ সুমাইয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এঘটনায় তার শাশুড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলার নিজদেবপুর গ্রামের মৃত আবুল হোসেন গাজীর ছেলে কুয়েত প্রবাসী রফিকুল ইসলামের সাথে প্রায় ৮ বছর পূর্বে সুমাইয়া বেগমের বিয়ে হয়। তাদের সংসারে সিফাত নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। গত সোমবার ডাক্তার দেখানো ও এটিএম বুথ হতে টাকা উত্তোলনের জন্য ছেলেকে সাথে নিয়ে সুমাইয়া বেগম কালিগঞ্জে আসেন। নাজিমগঞ্জ বাজারস্ত এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের পর থেকে ওই গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
এদিকে সুমাইয়া বেগমকে বেশ কিছুদিন যাবত নাজিমগঞ্জ বাজারে অবস্থিত ঝিলমিল কসমেটিক্স এর মালিক উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের সাইদ মোল্যার ছেলে হাফিজুর রহমান (৩০) নানাভাবে উত্যক্ত করছিল। সুযোগ বুঝে হাফিজুর রহমানই গৃহবধূ সুমাইয়া বেগমকে অপহরণ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে ধারণা করছেন।
এব্যাপারে গৃহবধূর শাশুড়ি শরিফা বেগম থানায় স্বর্ণালংকার, নগদ টাকাসহ তার বৌমাকে ব্যবসায়ী হাফিজুর রহমান ও তার সহযোগীরা অপহরণ করেছেন মর্মে লিখিত অভিযোগ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *