ঢাকাTuesday , 27 November 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় শ্যামনগরের ঈশ্বরীপুরের জয়

admin ঢাকা
আপডেট: 27 November 2018, 22:37

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের সাদপুর ক্রীড়া পরিষদ আয়োজিত ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলা মঙ্গলবার বিকেলে সাদপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় শ্যামনগরের ঈশ^রীপুর মহামেডান স্পোর্টিং ক্লাব ২-১ গোলের ব্যবধানে যশোরের নওয়াপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু। সহকারী ছিলেন সৈয়দ মোমেনুর রহমান, আব্দুস সামাদ ও সুকুমার দাশ বাচ্চু।
ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফুর গাজীর সভাপতিত্বে ও ইসমাইল হোসেন মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্যসচিব এড. জাফরুল্যাহ ইব্রাহিম, স্থানীয় ইউপি সদস্য আহম্মদ আলী গাজী, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদের, সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুদ্দীন গাজী সাবু, সাংবাদিক বাবলা আহমেদ, আরাফাত আলী, কলেজ শিক্ষক শামছুল হুদা কবির খোকন, ক্লাব কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
এর আগে টুর্নামেন্টের প্রথম খেলায় উত্তর শ্রীপুর ফুটবল একাদশকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে পিডিকে মিতালী সংঘ ফাইনালে উন্নীত হয়। আগামী ৭ ডিসেম্বর (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনালে ঈশ^রীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে পিডিকে মিতালী সংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *